ডিইএব'র  বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় আইডিবি ভবনের দ্বিতীয় তলায় মুক্তিযোদ্ধা হলে ডিইএব'র বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগীদের সমন্বয়ে কমিটি গঠনের আহবান জানিয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করেন।

ডিইএব'র  বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় আইডিবি ভবনের দ্বিতীয় তলায় মুক্তিযোদ্ধা হলে ডিইএব'র বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগীদের সমন্বয়ে কমিটি গঠনের আহবান জানিয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করেন। উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী তৈয়বুর রহমান মুকুল, স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী মোঃ গোলাম কিবরিয়া রুবেল।

আরো বক্তব্য রাখেন প্রকৌশলী মীর হোসেন পাটোয়ারী মিলন, প্রকৌশলী ইয়াকুব আলী ফকির, প্রকৌশলী আরিফুজ্জামান, প্রকৌশলী হারুনুর রশিদ, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রকৌশলী আলমগীর হোসেন, প্রকৌশলী এস এম ফিরোজ, প্রকৌশলী শাহাবুদ্দিন বাবু, প্রকৌশলী শফিকুল ইসলাম, প্রকৌশলী সাব্বির আহমেদ, প্রকৌশলী নেছার উদ্দিন রাব্বি । এছাড়া উপস্থিত ছিলেন সারা বাংলাদেশ থেকে আগত বিভিন্ন জেলার সভাপতি সাধারণ সম্পাদক এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দলের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতৃবৃন্দকে বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের সমন্বয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিইএব)'র কমিটি ঘোষণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

সভায় উল্লেখ করেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ভুল বুঝিয়ে সুবিধাবাদীদের সমন্বয়ে ডিইএব'র ৩৩ সদস্যের যে কমিটি অনুমোদন নেয়া হয়েছে, সেখানে ২৩ জন বিতর্কিত, সুবিধাবাদী, শিবির ও আওয়ামী লীগ আশীর্বাদ পুষ্ট, যাদের বিগত ১৭ বছরে দলের দুর্দিনে কোন কর্মসূচিতে দেখা যায়নি।

বিশেষ করে কমিটির আহবায়ক মোঃ হানিফ ছাত্র জীবন থেকে শিবিরের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন। তিনি ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটে শিবির সমর্থিত ভিপি প্রার্থী হয়ে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী ইবনে ফজল সাইফুজ্জামান সন্টুর কাছে পরাজিত হয়েছেন। অন্যরা বিভিন্ন সময়ে আওয়ামীলীগ ও জামাতের সাংগঠনিক কর্মকান্ডে সক্রিয় অংশ নিয়েছেন। যা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পক্ষে মেনে নেয়া সম্ভব নয়। সভা থেকে অবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে ডিইএব'র কমিটি পুনগঠন ও অনুমোদনের জন্য বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।